দেশের বিভিন্ন জায়গায় H1N1 বা সোয়াইন ফ্লুয়ের সংক্রমণ বাড়ছে। একই সময়ে টাইফয়েডও হলে রোগ নির্ণয় কঠিন হতে পারে, কারণ দুই রোগের বেশ কিছু উপসর্গ একই। দীর্ঘস্থায়ী জ্বর, দুর্বলতা, মাথাব্যথা, শরীর ব্যথা ইত্যাদি থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দুই সংক্রমণের চিকিৎসাও আলাদা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের বিভিন্ন জায়গায় H1N1 বা সোয়াইন ফ্লু-এর সংক্রমণ বাড়ছে। জ্বর, কাশি, দুর্বলতা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে অনেকের মধ্যে। এর মধ্যেই চিকিৎসকদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সতর্ক থাকতে বলছেন—একই সঙ্গে H1N1 ও টাইফয়েডে আক্রান্ত হওয়া। H1N1 এবং টাইফয়েড সম্পূর্ণ আলাদা ধরনের সংক্রমণ। H1N1 হয় ইনফ্লুয়েঞ্জা A ভাইরাসের কারণে, আর টাইফয়েড হয় Salmonella Typhi ব্যাকটেরিয়ার সংক্রমণে। তবে বিরল হলেও দু’টি সংক্রমণ একই সময়ে হতে পারে।